
সুনামগঞ্জের জামালগঞ্জ বাজারে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা মার্কেটটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল নেতা মাহবুবুর রহমান।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার