ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামালপুর ইসলামপুরে লাগেজবন্দী লাশের পরিচয় মিলল, হত্যাকাণ্ডে ৬ জন গ্রেপ্তার

  • Arif
  • আপডেটের সময়: ১০:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৫ সময় দেখুন

জামালপুরের ইসলামপুরে মাছের ঘের থেকে উদ্ধার হওয়া লাগেজবন্দী অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম নায়েব আলী। তিনি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৫ জুন) বিকেলে পিবিআই এই তথ্য নিশ্চিত করে।

পিবিআই সূত্র জানায়, ২১ জুন নায়েব আলী নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবার মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে ২২ জুন গভীর রাতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারের পশ্চিম পাশে আলমাছ আলীর মালিকানাধীন একটি মাছের ঘের থেকে লাগেজে মোড়ানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে ডিগ্রিরচর পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লাশের অবস্থা মারাত্মক বিকৃত থাকায় প্রথমে পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করতে পারেননি। এমনকি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। পরে নিখোঁজ ব্যক্তির জিডির তথ্যের সঙ্গে মিলিয়ে স্বজনদের পুনরায় মর্গে নেওয়া হলে তাঁরা পরনের কাপড় ও শরীরে থাকা তাবিজ দেখে লাশটি নায়েব আলীর বলে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ  শহর পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সহায়তা জরুরি

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাহিদুল ইসলাম (৩০), সোলাইমান (৫০), শফিকুল ইসলাম (৪১), আবদুল কাদের (৫৪), রাসেল হোসেন (৩৪) ও সাগর পাশা (২৬)। তাঁরা সবাই মেলান্দহ উপজেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  হাসপাতালে অভিযান, ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেফতার

জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, ‘তদন্তের একপর্যায়ে নাহিদুল ইসলামের ওপর সন্দেহ হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে নিহত নায়েব আলীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

জামালপুর ইসলামপুরে লাগেজবন্দী লাশের পরিচয় মিলল, হত্যাকাণ্ডে ৬ জন গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জামালপুরের ইসলামপুরে মাছের ঘের থেকে উদ্ধার হওয়া লাগেজবন্দী অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম নায়েব আলী। তিনি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৫ জুন) বিকেলে পিবিআই এই তথ্য নিশ্চিত করে।

পিবিআই সূত্র জানায়, ২১ জুন নায়েব আলী নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবার মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে ২২ জুন গভীর রাতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারের পশ্চিম পাশে আলমাছ আলীর মালিকানাধীন একটি মাছের ঘের থেকে লাগেজে মোড়ানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে ডিগ্রিরচর পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা।

আরও পড়ুনঃ  নলকায় বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

লাশের অবস্থা মারাত্মক বিকৃত থাকায় প্রথমে পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করতে পারেননি। এমনকি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। পরে নিখোঁজ ব্যক্তির জিডির তথ্যের সঙ্গে মিলিয়ে স্বজনদের পুনরায় মর্গে নেওয়া হলে তাঁরা পরনের কাপড় ও শরীরে থাকা তাবিজ দেখে লাশটি নায়েব আলীর বলে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ  সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাহিদুল ইসলাম (৩০), সোলাইমান (৫০), শফিকুল ইসলাম (৪১), আবদুল কাদের (৫৪), রাসেল হোসেন (৩৪) ও সাগর পাশা (২৬)। তাঁরা সবাই মেলান্দহ উপজেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ হামলায় নিহত ৬, আহত ১৯