ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই এগিয়ে ঢাকা বোর্ড রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় জোট শেখ হাসিনার বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা, বিচার বিভাগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে, কেউ পাস করেনি ৩১২টিতে ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, দেশসেরা ফল নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫—দুই দিকেই সেরা বগুড়া পাঁচ বছরের মধ্যে এসএসসির ফল সবচেয়ে খারাপ, কমেছে জিপিএ-৫ও ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন এমপিরা আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৮২, পাউন্ড ১৬৭.১০ টাকা ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামিন পেয়েও রেহাই নয়, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পার্বত্য জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেল ৪টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  হৃদয় ঝড়ের পর খরুচে সাকিব, ৪৭০ রানের ম্যাচ জিতে ফাইনালে জাফনা

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ মার্চ বাঘাইছড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে এদিন আদালতে আত্মসমর্পণ করেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  বিয়ের দাওয়াতে মাংস কম, আপত্তি থেকে সংঘর্ষে আহত ৩

তবে আদালত থেকে বের হয়ে কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থানকালে পুলিশ তাদের আবার আটক করে এবং সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুনঃ  ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই এগিয়ে ঢাকা বোর্ড

জামিন পেয়েও রেহাই নয়, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

আপডেটের সময়: ১১:০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পার্বত্য জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেল ৪টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন নৌবহর প্রধান

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ মার্চ বাঘাইছড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে এদিন আদালতে আত্মসমর্পণ করেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  পরিবর্তনের দাবিতে রাজপথে তরুণরা: বিশ্বজুড়ে সরকারবিরোধী আন্দোলনের নতুন বাস্তবতা

তবে আদালত থেকে বের হয়ে কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থানকালে পুলিশ তাদের আবার আটক করে এবং সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুনঃ  শেকৃবিতে ‘পুলিশ’ পরিচয়ে সাইবার প্রতারণা, শিক্ষক-শিক্ষার্থীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ