
সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) জমার বিপরীতে ২০২৬-২৭ অর্থবছরের মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাওয়া যাবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি হলে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।
অর্থবছরের শুরুতে তহবিলে থাকা স্থিতির পাশাপাশি ওই অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও নির্ধারিত একই হারে মুনাফা প্রযোজ্য হবে।
অন্যদিকে, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের আওতাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে কর্মচারীদের মুনাফা দিতে পারবে।
তবে সিপিএফের ক্ষেত্রে কর্মচারীদের দেওয়া মুনাফার হার সরকারের নির্ধারিত হারের চেয়ে বেশি হতে পারবে না। অর্থাৎ সরকারের নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার