
শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। কার্যক্রমটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে।
নিরাপত্তার স্বার্থে জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হবে।
এর আগে গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
গত ১৯ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। এরপর ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করে। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে বিরোধী দলের নেতাকর্মী, বিডিআর সদস্যসহ ভিন্নমতের মানুষদের গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এবং সুন্দরবনে জলদস্যু দমনের নামে কথিত অভিযান সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়াউল আহসান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার