ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুনাইদ আহমেদ পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাড় ভেঙে যাওয়া বা কোমরের হাড় সরে যাওয়ার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছিল, এমআরআই রিপোর্টে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। মঙ্গলবার (১২ মে) একটি সংবাদমাধ্যমে হাতে আসা এমআরআই রিপোর্টে বিষয়টি পরিষ্কার হয়েছে।

গত ২৯ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পলকের এমআরআই করানো হয়। রিপোর্টের উল্লেখযোগ্য তথ্যসমূহ হলো:

আরও পড়ুনঃ  ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা: ৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের আহ্বান

স্বাভাবিক হাড়: রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, তার মেরুদণ্ডের হাড়গুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। কোথাও কোনো হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার চিহ্ন নেই।

ডিস্কের সমস্যা: তবে রিপোর্ট অনুযায়ী, পলকের কোমর ও ঘাড়ের কিছু অংশে ‘ডিস্ক বাল্জ’ বা ডিস্কজনিত সমস্যা ধরা পড়েছে। বিশেষ করে কোমরের L2-L3, L3-L4 এবং ঘাড়ের C5-C6 ও C6-C7 অংশে এই সমস্যা রয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে কাঁটাতার দেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি

স্নায়ু ও স্পাইনাল কর্ড: ডিস্কের কারণে কিছুটা চাপ তৈরি হলেও এতে স্নায়ু বা স্পাইনাল কর্ডের কোনো গুরুতর ক্ষতি হয়নি।

এমআরআই পরীক্ষার পাশাপাশি তার হার্টের পরীক্ষাও করা হয়েছে। ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট অনুযায়ী, তার হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক এবং বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক সমস্যাগুলো মূলত মাংসপেশি ও ডিস্কজনিত, যা বিশ্রাম ও ফিজিওথেরাপির মাধ্যমেই নিরাময় সম্ভব।

আরও পড়ুনঃ  নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

গত ২৪ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে ঘাড় ও কোমরে আঘাত পেয়েছেন বলে দাবি করেছিলেন জুনাইদ আহমেদ পলক। পরে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে এই পরীক্ষাগুলো করানো হয়।

T ag
জনপ্রিয় পোস্ট

জুনাইদ আহমেদ পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন

আপডেটের সময়: ০৯:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাড় ভেঙে যাওয়া বা কোমরের হাড় সরে যাওয়ার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছিল, এমআরআই রিপোর্টে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। মঙ্গলবার (১২ মে) একটি সংবাদমাধ্যমে হাতে আসা এমআরআই রিপোর্টে বিষয়টি পরিষ্কার হয়েছে।

গত ২৯ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পলকের এমআরআই করানো হয়। রিপোর্টের উল্লেখযোগ্য তথ্যসমূহ হলো:

আরও পড়ুনঃ  কোরবানির পশুর চামড়ার দাম বাড়ল, প্রতি বর্গফুট কত নির্ধারণ হলো

স্বাভাবিক হাড়: রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, তার মেরুদণ্ডের হাড়গুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। কোথাও কোনো হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার চিহ্ন নেই।

ডিস্কের সমস্যা: তবে রিপোর্ট অনুযায়ী, পলকের কোমর ও ঘাড়ের কিছু অংশে ‘ডিস্ক বাল্জ’ বা ডিস্কজনিত সমস্যা ধরা পড়েছে। বিশেষ করে কোমরের L2-L3, L3-L4 এবং ঘাড়ের C5-C6 ও C6-C7 অংশে এই সমস্যা রয়েছে।

আরও পড়ুনঃ  মা-ছেলে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন 