ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক ছিলেন: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের অধিকাংশই শ্রমিক। তাই শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে।

মে দিবসের সমাবেশে বক্তব্য

শুক্রবার (১ মে) সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে হামলার পর এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা

প্রতিমন্ত্রী আরও জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’

তার ভাষায়, এসব উদ্যোগ দেশের শ্রমজীবী ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

র‍্যালি ও চেক বিতরণ

সমাবেশ শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  দেশীয় প্রযুক্তির চিকিৎসা যন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা, স্বাস্থ্য খাতে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উপস্থিত নেতৃবৃন্দ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক ছিলেন: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ১২:৫১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের অধিকাংশই শ্রমিক। তাই শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে।

মে দিবসের সমাবেশে বক্তব্য

শুক্রবার (১ মে) সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  দেশীয় প্রযুক্তির চিকিৎসা যন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা, স্বাস্থ্য খাতে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা

প্রতিমন্ত্রী আরও জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’

তার ভাষায়, এসব উদ্যোগ দেশের শ্রমজীবী ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

র‍্যালি ও চেক বিতরণ

সমাবেশ শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে হামলার পর ফোনে হুমকি, হাটহাজারীতে গ্রেপ্তার ২