
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে থাকা ‘ত্রুটি’র বিষয়ে দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে তথ্যচিত্রটি সংশোধন করে পুনরায় জনসমক্ষে প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন শেষে তথ্যচিত্রটি আবারও প্রকাশ করা হবে।
এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি সামনে এলে উপস্থিত অতিথিদের উদ্দেশে তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে তথ্যচিত্রটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার