ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাত, পোস্ট অফিস কর্মীর মৃত্যু

এ সময় জানানো হয়, ‘৩৬ জুলাই’ স্মরণে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য পর্যটন করপোরেশনের অধীন হোটেল ও মোটেলগুলোতেও ৩৬ শতাংশ ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আরও পড়ুনঃ  বেতন না পেয়ে ‘জীবন নিয়ে আতঙ্কে’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা তার মতে যৌক্তিক নয়। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জনে লড়াই করেছেন, আর ২০২৪ সালের জুলাই যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নিখোঁজের পরদিন শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ

সরকারের এই উদ্যোগের ফলে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা দেশের অভ্যন্তরীণ বিমান ভ্রমণ এবং পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে অবস্থানের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

আপডেটের সময়: ১২:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নিরাপত্তা ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা