রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর রাতে র্যাব-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা বেশ কঠিন। ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিদের মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-২ সূত্র আরও জানায়, সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের বিভিন্ন নেতাসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
মোহাম্মদপুর ও আদাবর এলাকায় এসব অপরাধীর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিবেদকের নাম 



















