
দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের নামে চালু থাকা ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে অনুমোদনহীন কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নামে একাধিক ভুয়া পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে।
এতে আরও জানানো হয়, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের জেলা বা মহানগর পর্যায়ে কোনো কমিটি গঠন করা হয়নি। যারা নিজেদেরকে অনুমোদিত কমিটির সদস্য হিসেবে দাবি করছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এসব অননুমোদিত কমিটি বা প্রচারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার