ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় ‘মিশরের হালান্ড’ হামজা সৌদি আবার হামলা চালালে আরও গভীরে আঘাতের হুমকি হুথিদের ১৩ সেপ্টেম্বর স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা সবুজ বিনিয়োগে ভাটা, এক বছরে টেকসই অর্থায়ন কমেছে ৩২ শতাংশ ৯৬৮ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ছাড়তে চায় জিপিএইচ ইস্পাত রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক মৃত্যুর ৮ মাস পর লিবিয়াপ্রবাসীর মরদেহ ফিরল গ্রামে হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১ পদ্মায় নৌকাডুবি, নবজাতকসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার বিএসএফের দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণের আভাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জোর করে নেওয়া শিক্ষকের পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

কোনো শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হলে তার কোনো আইনগত বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এভাবে পদত্যাগে বাধ্য করা শিক্ষককে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও রায়ে সতর্ক করা হয়েছে।

‘মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র’ মামলায় এ রায় দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পতনের পর নতুন দামে স্বর্ণ, ভরিতে কমল ২ হাজার ১৫৮ টাকা

যে মামলায় রায়

গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদকে জোর করে পদত্যাগে বাধ্য করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছিল।

রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২০ আগস্ট রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইকবাল কবির মূল রায়টি লিখেছেন।

আরও পড়ুনঃ  বাঁধনের ওপর হামলায় পাঁচজনের পরিচয় শনাক্তের দাবি বাংলাফ্যাক্টের

‘স্বেচ্ছায় পদত্যাগ করেননি শিক্ষক’

রায়ে হাইকোর্ট স্পষ্টভাবে উল্লেখ করেন, রিটকারী শিক্ষক স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় পদত্যাগপত্র দেননি। তাঁর স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়েছিল।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এ ধরনের জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের কোনো আইনগত ভিত্তি বা বৈধতা নেই। ফলে ওই পদত্যাগের ভিত্তিতে শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে রাখার সুযোগ নেই।

নির্দেশ অমান্য করলে ব্যবস্থা

আদালত শিক্ষককে অবিলম্বে তাঁর স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমপিও বন্ধের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ নিহত, আহত ১৫ লাখ: যুক্তরাজ্যের সেনাপ্রধান

উভয় পক্ষের আইনজীবী

রায় ঘোষণার সময় আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. জহুরুল ইসলাম মুকুল ও মানবেন্দ্র রায়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির পক্ষে ছিলেন আইনজীবী এস এম রেজাউল ইসলাম।

হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার ক্ষেত্রে শিক্ষকের সম্মতি ও স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি আইনি গুরুত্ব পেল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় ‘মিশরের হালান্ড’ হামজা

জোর করে নেওয়া শিক্ষকের পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

আপডেটের সময়: ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কোনো শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হলে তার কোনো আইনগত বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এভাবে পদত্যাগে বাধ্য করা শিক্ষককে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও রায়ে সতর্ক করা হয়েছে।

‘মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র’ মামলায় এ রায় দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পতনের পর নতুন দামে স্বর্ণ, ভরিতে কমল ২ হাজার ১৫৮ টাকা

যে মামলায় রায়

গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদকে জোর করে পদত্যাগে বাধ্য করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছিল।

রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২০ আগস্ট রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইকবাল কবির মূল রায়টি লিখেছেন।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের প্রক্রিয়ায় ঢাকার অসন্তোষ