
সুইডেন জাতীয় ফুটবল দল ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে বড় চমক হিসেবে বাদ পড়েছেন টটেনহ্যামের ফরোয়ার্ড ডিয়ান কুলুসেভস্কি।
দলটি ঘোষণা করেছেন কোচ গ্রাহাম পটার।
স্কোয়াডে আছেন আলেক্সান্দার ইসাক এবং ভিক্টর গায়োকেরেস—যারা আক্রমণভাগের মূল ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন।
কোচ গ্রাহাম পটার বলেন, দীর্ঘ ইনজুরি থেকে ফিরে আসা খেলোয়াড়দের জন্য সরাসরি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। কুলুসেভস্কির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্বকাপের আগে সুইডেন নরওয়ে ও গ্রীসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর তারা যুক্তরাষ্ট্রের টেক্সাসে ক্যাম্প করবে।
গ্রুপ পর্বে সুইডেনের ম্যাচসূচি:
সুইডেন কোচিং স্টাফ আশা করছে, নতুন স্কোয়াড নিয়ে দলটি বড় টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে পারবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার