ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে দুই দিনে ৩২০৬ মামলা, ডাম্পিং ৮৭৮ গাড়ি ছয় দিন পর কাপ্তাই হ্রদের পানি থেকে ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য পৃথক স্থান ৯ মিনিটে জোড়া গোল, লিভারপুলে ইসাকের প্রত্যাবর্তনের বার্তা টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭ ছয় দফা দাবিতে লালদিঘিতে ১১ দলীয় জোটের সমাবেশ শুরু প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মন্তব্য বা কমেন্ট বিভাগে যুক্ত হচ্ছে একাধিক নতুন সুবিধা। ব্যবহারকারীদের যোগাযোগ ও অংশগ্রহণ আরও আকর্ষণীয় করতে ভয়েস মেসেজ, পোল এবং একসঙ্গে একাধিক ছবি যুক্ত করার সুবিধা চালু করছে প্ল্যাটফর্মটি।

নতুন আপডেট চালু হলে টিকটক ভিডিওর কমেন্ট বক্সে শুধু লিখিত বার্তা নয়, সর্বোচ্চ এক মিনিটের ভয়েস মেসেজও পোস্ট করা যাবে। পাশাপাশি কমেন্টে পোল তৈরি এবং একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করার সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ  তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

টিকটক জানিয়েছে, সুবিধাগুলো বিশ্বজুড়ে ধাপে ধাপে চালু করা হবে।

এক মিনিটের ভয়েস কমেন্ট

নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ‘ভয়েস কমেন্ট’। মাইক্রোফোন আইকনে ট্যাপ করে সর্বোচ্চ এক মিনিটের কণ্ঠবার্তা রেকর্ড করে কমেন্ট হিসেবে পোস্ট করা যাবে। অন্য ব্যবহারকারীরা সেই ভয়েস কমেন্ট শুনতে পারবেন।

ভয়েস কমেন্টের ক্ষেত্রেও টিকটকের কমিউনিটি গাইডলাইন কার্যকর থাকবে। নীতিমালা লঙ্ঘনকারী বক্তব্য শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি কর্মীদের সহায়তাও নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মসজিদ কমিটি নিয়ে বিরোধে সোনারগাঁওয়ে বাড়িতে হামলা, যুবদল কর্মীসহ আহত ৪

কমেন্টেই করা যাবে পোল

কমেন্ট বিভাগে পোল বা ভোট আয়োজনের সুবিধাও চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তৈরি ভিডিও নিয়ে দর্শকদের মতামত নিতে পারবেন।

প্রতিটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প রাখা যাবে। ভোট দেওয়ার পর ফলাফলও কমেন্ট বিভাগেই দেখা যাবে।

এক কমেন্টে নয়টি ছবি

এত দিন কমেন্টে সর্বোচ্চ একটি ছবি যুক্ত করার সুযোগ ছিল। নতুন সুবিধা চালু হলে একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি পোস্ট করা যাবে।

আরও পড়ুনঃ  ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

ফলে কোনো ঘটনা, ভ্রমণ বা বিশেষ মুহূর্তের একাধিক ছবি আলাদা আলাদা কমেন্ট না করে একই কমেন্টে শেয়ার করা সম্ভব হবে। পাশাপাশি লাইভ ছবি কমেন্টে পোস্ট করার সুবিধাও বিশ্বজুড়ে চালু করছে টিকটক।

প্ল্যাটফর্মটির মতে, নতুন ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি কমেন্টে কথোপকথন আরও প্রাণবন্ত হবে। এতে দর্শকরা নিজেদের মতামত ও প্রতিক্রিয়া প্রকাশের আরও বেশি সুযোগ পাবেন।

সূত্র: টেকক্রাঞ্চ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে দুই দিনে ৩২০৬ মামলা, ডাম্পিং ৮৭৮ গাড়ি

টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার

আপডেটের সময়: ০৭:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মন্তব্য বা কমেন্ট বিভাগে যুক্ত হচ্ছে একাধিক নতুন সুবিধা। ব্যবহারকারীদের যোগাযোগ ও অংশগ্রহণ আরও আকর্ষণীয় করতে ভয়েস মেসেজ, পোল এবং একসঙ্গে একাধিক ছবি যুক্ত করার সুবিধা চালু করছে প্ল্যাটফর্মটি।

নতুন আপডেট চালু হলে টিকটক ভিডিওর কমেন্ট বক্সে শুধু লিখিত বার্তা নয়, সর্বোচ্চ এক মিনিটের ভয়েস মেসেজও পোস্ট করা যাবে। পাশাপাশি কমেন্টে পোল তৈরি এবং একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করার সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ  তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

টিকটক জানিয়েছে, সুবিধাগুলো বিশ্বজুড়ে ধাপে ধাপে চালু করা হবে।

এক মিনিটের ভয়েস কমেন্ট

নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ‘ভয়েস কমেন্ট’। মাইক্রোফোন আইকনে ট্যাপ করে সর্বোচ্চ এক মিনিটের কণ্ঠবার্তা রেকর্ড করে কমেন্ট হিসেবে পোস্ট করা যাবে। অন্য ব্যবহারকারীরা সেই ভয়েস কমেন্ট শুনতে পারবেন।

ভয়েস কমেন্টের ক্ষেত্রেও টিকটকের কমিউনিটি গাইডলাইন কার্যকর থাকবে। নীতিমালা লঙ্ঘনকারী বক্তব্য শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি কর্মীদের সহায়তাও নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শাপলা চত্বর থেকে চট্টগ্রামমুখী ১১ দলের লং মার্চ শুরু

কমেন্টেই করা যাবে পোল

কমেন্ট বিভাগে পোল বা ভোট আয়োজনের সুবিধাও চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তৈরি ভিডিও নিয়ে দর্শকদের মতামত নিতে পারবেন।

প্রতিটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প রাখা যাবে। ভোট দেওয়ার পর ফলাফলও কমেন্ট বিভাগেই দেখা যাবে।

এক কমেন্টে নয়টি ছবি

এত দিন কমেন্টে সর্বোচ্চ একটি ছবি যুক্ত করার সুযোগ ছিল। নতুন সুবিধা চালু হলে একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি পোস্ট করা যাবে।

আরও পড়ুনঃ  সাত ক্রিকেটারকে ফেরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ মিসবাহ, ছাড়লেন নির্বাচকের পদ