
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না। তার মতে, টিকার ঘাটতি ও টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার কারণেই বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
রোববার (১৭ মে) ‘হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক এক জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, “২০২০ সালের ডিসেম্বরে শেষ টিকাদান কর্মসূচির পর দীর্ঘ সময় হামের টিকা কার্যক্রম বন্ধ ছিল এবং আমাদের হাতে পর্যাপ্ত টিকাও ছিল না।”
তিনি আরও বলেন, হামের প্রকোপ নিয়ন্ত্রণে আইসোলেশন, পুষ্টি নিশ্চিত করা এবং নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি।
এছাড়া হামের বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও গ্রামীণ পর্যায়ে প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার