
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) দুপুরে সালাদো গ্রামের দক্ষিণের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি পাশের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বড় ধরনের আগুনও দেখা যায়।
বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের পাশাপাশি আগুন দেখতে পায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে মার্কিন সেনাবাহিনী।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং উদ্ধারকাজ শেষ করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
এএইচ-৬৪ অ্যাপাচি দুই ইঞ্জিনের একটি সামরিক হামলা হেলিকপ্টার। এতে সাধারণত দুজন সেনাসদস্য থাকেন—একজন পাইলট এবং একজন কো-পাইলট/গানার।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার