
দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানের সময় ট্রাক দুর্ঘটনায় এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট বাসিল সুইদ (৩২)। তিনি উত্তর ইসরাইলের পেকিইন এলাকার বাসিন্দা এবং আইডিএফের ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের একজন চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে চলমান সামরিক কার্যক্রমের সময় তার জ্বালানিবাহী ট্রাকটি দুর্ঘটনায় উলটে গেলে তিনি নিহত হন। ঘটনাটিকে তারা “অপারেশনাল দুর্ঘটনা” হিসেবে উল্লেখ করেছে।
দুর্ঘটনার পর বাসিল সুইদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। একই ঘটনায় আইডিএফের আরেকজন সেনা মাঝারি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারকেও অবহিত করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার