ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পকে খুশি করতে নয়, ইরান নিজেদের স্বার্থেই সিদ্ধান্ত নেয়—তাসনিমের মন্তব্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তেহরান থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ বা ট্রাম্পকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইরানে কোনো নীতি বা প্রস্তাব তৈরি করা হয় না।

আরও পড়ুনঃ  হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

সংস্থাটির বরাতে বলা হয়, ইরানি আলোচকরা সবসময় দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌম অধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকেন। সেখানে বাইরের কোনো রাজনৈতিক ব্যক্তিকে সন্তুষ্ট করার প্রশ্নই আসে না।

তাসনিম আরও দাবি করে, ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া আগের প্রস্তাব ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে, কারণ তা তেহরানকে একতরফা শর্ত মেনে নিতে বাধ্য করার প্রচেষ্টা ছিল।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শি জিনপিং

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষ থেকে পাঠানো জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থান বজায় থাকলেও কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রাখার চেষ্টা চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইয়েমেনে তীব্র সংঘাত, বাড়িঘর ছাড়তে বাধ্য ৮৬ হাজার মানুষ

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই কথার লড়াই ও রাজনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর

ট্রাম্পকে খুশি করতে নয়, ইরান নিজেদের স্বার্থেই সিদ্ধান্ত নেয়—তাসনিমের মন্তব্য

আপডেটের সময়: ০৪:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তেহরান থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ বা ট্রাম্পকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইরানে কোনো নীতি বা প্রস্তাব তৈরি করা হয় না।

আরও পড়ুনঃ  হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

সংস্থাটির বরাতে বলা হয়, ইরানি আলোচকরা সবসময় দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌম অধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকেন। সেখানে বাইরের কোনো রাজনৈতিক ব্যক্তিকে সন্তুষ্ট করার প্রশ্নই আসে না।

তাসনিম আরও দাবি করে, ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া আগের প্রস্তাব ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে, কারণ তা তেহরানকে একতরফা শর্ত মেনে নিতে বাধ্য করার প্রচেষ্টা ছিল।

আরও পড়ুনঃ  দিল্লিতে পুতিন-মোদির বৈঠক, সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও কৃষ্ণ সাগর নিয়ে আলোচনা

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষ থেকে পাঠানো জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থান বজায় থাকলেও কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রাখার চেষ্টা চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ নিহত, আহত ১৫ লাখ: যুক্তরাজ্যের সেনাপ্রধান

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই কথার লড়াই ও রাজনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।