
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কের টানাপোড়েন বা ফাটলের খবরকে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।
তিনি দুই নেতার সম্পর্ককে দীর্ঘ চার দশকের গভীর বন্ধুত্বের সঙ্গে তুলনা করে বলেন, “প্রেমিক-প্রেমিকার মধ্যেও মাঝে মাঝে সামান্য ঝগড়া হয়।”
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লেইটার জানান, ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের তীব্রতা বা গতি কিছুটা কমাতে সম্মত হয়েছেন নেতানিয়াহু। তবে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের অবস্থান ভালোভাবেই বোঝেন। ইসরাইল কোনোভাবেই নিজেদের ওপর একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করবে না এবং এর উপযুক্ত জবাব দেবে—এ বিষয়টি ট্রাম্পের কাছে স্পষ্ট।
রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা অত্যন্ত জোরালো রয়েছে। দুই মিত্র দেশের মধ্যে কৌশলগত বিষয়ে অসাধারণ বোঝাপড়া রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: রয়া নিউজ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার