প্রশাসনে দলীয়করণের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগেই নিজেদের অনুকূলে নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে ব্যালটে আগাম সিল মারা হয়েছে এবং ভোটারদের মারধরের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম ভোট দেওয়ার দৃশ্যও দেখেছেন তিনি। সেজন্য ভোটের ব্যবস্থাপনায় অনিয়ম, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিদ্যুৎ, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।
এদিকে, বিমান বাহিনীর সাবেক এক পাইলটের মৃত্যুকে সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন আখতার হোসেন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উল্লাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে এনসিপির এই নেতা বলেন, এসব বিষয়ে নজর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার