
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্লেনারি সেশনে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন তিনি।
পরে বিশ্বনেতাদের সঙ্গে যৌথ ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। দালিয়ানের কর্মসূচি শেষে সরকারি সফরের পরবর্তী ধাপে যোগ দিতে বুধবার (২৪ জুন) তিনি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান।
সফরকালে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার