ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ চীনা নাগরিকের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

সোমবার (২২ জুন) রাতে তিনি ফুলবাড়ী থানায় অভিযোগ জানাতে গেলে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে তাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেয় পুলিশ।

অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই জানান, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। বিষয়টি জানাতে তিনি থানায় এসেছিলেন। পরে পুলিশ তাকে সাভার থানায় অভিযোগ করার পরামর্শ দেয়।

আরও পড়ুনঃ  অংক না পারায় ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

এ বিষয়ে মোর্শেদা খাতুনের মা শাহানা বেগম বলেন, বিয়ের কিছুদিন পর তার মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় কর্মস্থলে চলে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। ঘটনার বিষয়ে তিনি অন্যদের কাছ থেকে শুনেছেন বলে জানান।

আরও পড়ুনঃ  খুলনা সিটির বাজেট ৬০১ কোটি ৭৯ লাখ টাকা, অগ্রাধিকার জলাবদ্ধতা নিরসনে

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, অভিযোগকারী চীনা নাগরিক থানায় এসেছিলেন। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে। সে কারণে তাকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভাষাগত জটিলতার কারণে অভিযোগকারীর বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে ইশারার মাধ্যমে তিনি তার অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  প্রেমের টানে দাকোপে চীনা প্রকৌশলী, বিয়ে বাংলাদেশি তরুণীকে

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তবে অভিযোগের বিষয়ে মোর্শেদা খাতুনের বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ চীনা নাগরিকের

আপডেটের সময়: ০৫:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

সোমবার (২২ জুন) রাতে তিনি ফুলবাড়ী থানায় অভিযোগ জানাতে গেলে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে তাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেয় পুলিশ।

অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই জানান, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। বিষয়টি জানাতে তিনি থানায় এসেছিলেন। পরে পুলিশ তাকে সাভার থানায় অভিযোগ করার পরামর্শ দেয়।

আরও পড়ুনঃ  দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, শেষ কর্মদিবসে পুলিশ পাহারায় অফিস ছাড়লেন প্রাণিসম্পদ কর্মকর্তা

এ বিষয়ে মোর্শেদা খাতুনের মা শাহানা বেগম বলেন, বিয়ের কিছুদিন পর তার মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় কর্মস্থলে চলে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। ঘটনার বিষয়ে তিনি অন্যদের কাছ থেকে শুনেছেন বলে জানান।

আরও পড়ুনঃ  দুদকের মামলায় কারাগারে, বান্দরবান সদরের পিআইও সাময়িক বরখাস্ত