
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সৌদি আরব থেকে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে ছেলে আবির হোসেন (২০) মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা এনামুল হক (৪৫)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে এনামুল হকের সঙ্গে তার চাচাতো ভাই বকুল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এনামুলের বাড়িতে হামলা চালায়। এ সময় এনামুল হক ও তার ছেলে আবির হোসেন গুরুতর আহত হন।
আবির হোসেন এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আবিরের মৃত্যু হয়। তার বাবা এনামুল হকের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার