ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের এক দশক পর অস্ট্রেলিয়ায় রুনা লায়লা, আগামীকাল সিডনিতে গাইবেন কিংবদন্তি এই শিল্পী দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত ডিসি লেককে মিনি পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু লন্ডনের ক্যাসিনোতে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান খান, ভাইরাল ছবি-ভিডিও ঘিরে নতুন জল্পনা মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা উন্মোচনের আগেই ফাঁস আইফোন ১৮ প্রো ম্যাক্সের সম্ভাব্য ফিচার, থাকছে শক্তিশালী চিপ ও ক্যামেরায় বড় আপগ্রেড মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ৫ নেতা, পুনর্গঠিত হলো নির্বাহী কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিজিটাল কর আরোপে ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশের সব পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইউরোপের কয়েকটি দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে ডিজিটাল কর আরোপের প্রস্তুতি নিচ্ছে। এমন উদ্যোগ বাস্তবায়ন করা হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ   বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

ট্রাম্প বলেন, কোনো দেশ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল কর চালু করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে বিদ্যমান যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও কার্যত অকার্যকর হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

যদিও ট্রাম্প নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য মূলত ইউরোপের যেসব দেশ নতুন করে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স চালুর পরিকল্পনা করছে, তাদের উদ্দেশেই দেওয়া। তবে ২০২০ সাল থেকে যুক্তরাজ্যে এ ধরনের কর কার্যকর থাকায় দেশটির ক্ষেত্রে এ ঘোষণার প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ  আইসিসির পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে সপ্তম বৈঠক

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, এই বার্তাকেই আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। কোনো দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর এ ধরনের কর আরোপ করলে, যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত তাদের সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।

আরও পড়ুনঃ  ইরানে-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলা

বর্তমানে যুক্তরাজ্যে কার্যকর ২ শতাংশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সের আওতায় রয়েছে অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজনের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্ট। যুক্তরাজ্যের ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এ কর থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

ডিজিটাল কর আরোপে ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেটের সময়: ০১:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশের সব পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইউরোপের কয়েকটি দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে ডিজিটাল কর আরোপের প্রস্তুতি নিচ্ছে। এমন উদ্যোগ বাস্তবায়ন করা হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  আইসিসির পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে সপ্তম বৈঠক

ট্রাম্প বলেন, কোনো দেশ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল কর চালু করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে বিদ্যমান যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও কার্যত অকার্যকর হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

যদিও ট্রাম্প নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য মূলত ইউরোপের যেসব দেশ নতুন করে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স চালুর পরিকল্পনা করছে, তাদের উদ্দেশেই দেওয়া। তবে ২০২০ সাল থেকে যুক্তরাজ্যে এ ধরনের কর কার্যকর থাকায় দেশটির ক্ষেত্রে এ ঘোষণার প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, বড় সামরিক অভিযানের হুঁশিয়ারি

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, এই বার্তাকেই আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। কোনো দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর এ ধরনের কর আরোপ করলে, যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত তাদের সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।

আরও পড়ুনঃ  ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার কড়া জবাবের হুঁশিয়ারি আরাগচির