
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) এবং গ্রামীণফোনের মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ অংশীদারত্বের মাধ্যমে আনসার ও ভিডিপির ডিজিটাল সক্ষমতা, পরিচালনগত দক্ষতা এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন আনসার ও ভিডিপির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না।
গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রযুক্তি ও সংযোগের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমে দক্ষতা উন্নয়ন এবং আনসার ও ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “এই অংশীদারত্বের মাধ্যমে আমরা পরিচালনগত সক্ষমতা জোরদার, দক্ষতা বৃদ্ধি এবং আরও স্মার্ট ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর মাধ্যমে দেশের মানুষের জন্য টেকসই সুফল নিশ্চিত করতে চাই।”
বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “আনসার ও ভিডিপির আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তিই হবে অন্যতম চালিকাশক্তি। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের ডিজিটাল সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোন ও বাংলাদেশ আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার