নারীর প্রতি সহিংসতা এখন আর শুধু শারীরিক বা পারিবারিক পরিসরে সীমাবদ্ধ নেই—ডিজিটাল প্ল্যাটফর্মেও এর বিস্তার দ্রুত বাড়ছে বলে মত দিয়েছেন সমাজবিজ্ঞানী ও লেখক খ. ম. রেজাউল করিম।
প্রবন্ধে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইবার বুলিং, ব্ল্যাকমেইল, ছবি বিকৃতি, হ্যাকিং ও রিভেঞ্জ পর্নের মতো ডিজিটাল সহিংসতার ঘটনা বেড়েছে, যার শিকার অধিকাংশই নারী।
বিশ্লেষণে উল্লেখ করা হয়, বিভিন্ন জরিপ অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী নারীদের বড় একটি অংশ কোনো না কোনোভাবে অনলাইন হয়রানির শিকার হন। তবে সামাজিক লজ্জা ও আইনি প্রক্রিয়ার প্রতি অনাস্থার কারণে অনেক ঘটনা প্রকাশ পায় না।
লেখক বলেন, প্রযুক্তি নিরপেক্ষ হলেও বিদ্যমান সামাজিক কাঠামো ও লিঙ্গবৈষম্য ডিজিটাল সহিংসতাকে আরও জটিল করে তুলছে। ফলে এটি শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক সমস্যাও।
প্রবন্ধে তিনটি স্তরে সমাধানের কথা বলা হয়েছে—
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা বাধ্যতামূলক করা, সাইবার অপরাধ তদন্তে দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত কনটেন্ট অপসারণ ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়েছে।
লেখকের মতে, নারীর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ এবং প্রযুক্তি প্ল্যাটফর্ম—সব পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার