
বিশ্বকাপের ফুটবল মাঠে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা এবং লিওনেল মেসির ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত রদ্রিগো ডি পল এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি গাণিতিক বিশ্লেষণে এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
‘ড্রিমজিএফ’ নামের একটি প্রতিষ্ঠান বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় ১৫০ জন ফুটবলারের ছবি বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে। এতে ব্যবহৃত হয় প্রাচীন গাণিতিক ধারণা ‘গোল্ডেন রেশিও’, যা মুখাবয়বের ভারসাম্য ও সুষমা পরিমাপের একটি স্বীকৃত পদ্ধতি।
বিশ্লেষণে দেখা যায়, ৭৪.১৮ শতাংশ স্কোর পেয়ে তালিকার শীর্ষে আছেন ডি পল। তার খুব কাছাকাছি ব্যবধানে দ্বিতীয় স্থানে আছেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ (৭৪.১০ শতাংশ)। তৃতীয় স্থানে রয়েছেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে (৭৩.২৯ শতাংশ)।
চতুর্থ স্থানে আছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৭৩.২৭ শতাংশ), আর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনড্রিক (৭৩.২৫ শতাংশ)।
মাত্র ০.০১ শতাংশ ব্যবধানে সেরা পাঁচের বাইরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন (৭৩.২৪ শতাংশ)।
বিশ্লেষণটি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, এই র্যাঙ্কিং ফুটবল পারফরম্যান্স বা জনপ্রিয়তার ওপর ভিত্তি করে নয়, বরং সম্পূর্ণভাবে জ্যামিতিক মুখাবয়ব বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়েছে।
তালিকায় আরও দেখা যায়, ফরাসি ফুটবলার রায়ান চেরকি রয়েছেন ২২তম স্থানে। তার পরেই রয়েছেন ব্রাজিলের নেইমার জুনিয়র ও ইংল্যান্ডের জুড বেলিংহাম।
অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকায় রয়েছেন ৪৫তম স্থানে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার