ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডুয়েটে ভর্তি আবেদন শুরু, চলবে ২২ জুন পর্যন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (ডুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করা যাবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিকাশ, রকেট এবং অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

আরও পড়ুনঃ  ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

আরও পড়ুনঃ  সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত: ১৪ হাজার প্রার্থীর পুলিশি তদন্ত শুরু

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর বা সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

শুধু ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত প্রায় ৩২ হাজার, বহিষ্কার ৯ জন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেকানিক্যাল, আইপিই ও এমএমই বিভাগের আবেদনকারীদের একটি আবেদনের মধ্যেই বিভাগ পছন্দক্রম দিতে হবে। তবে একাধিক বিভাগে পরীক্ষা দিতে চাইলে আলাদা আবেদন করতে হবে।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

T ag
জনপ্রিয় পোস্ট

ডুয়েটে ভর্তি আবেদন শুরু, চলবে ২২ জুন পর্যন্ত

আপডেটের সময়: ১১:১৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (ডুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করা যাবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিকাশ, রকেট এবং অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

আরও পড়ুনঃ  ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

আরও পড়ুনঃ  হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর বা সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

শুধু ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের পথে রাষ্ট্রপতি