আওয়ামী লীগ সরকারের সময় টিকাদান কার্যক্রমের তথ্য বিকৃত করে প্রচার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত হামের টিকাদান বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জিয়াউদ্দিন হায়দার বলেন, অতীত সরকারের সময়ে টিকাদান সংক্রান্ত তথ্য বাস্তবতার সঙ্গে মিল ছিল না। বিশেষ করে ২০২০ সালের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তথ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, অনেক শিশু তখনও টিকার আওতার বাইরে ছিল।
তিনি আরও জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের মোট জিডিপির অন্তত ১ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। যেসব উপজেলায় আগে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে, সেখানে ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া গেছে।
তিনি আরও জানান, টিকাদান কার্যক্রমে প্রায় ৯৫ শতাংশ লক্ষ্য অর্জিত হয়েছে। পাশাপাশি হাম-পরবর্তী নিউমোনিয়াজনিত মৃত্যু কমাতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার