
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (১৮ জুন) সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংগঠনের উদ্যোগে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৯টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে জাতীয় ফল মেলা–২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ উপলক্ষে বিএআরসি অডিটোরিয়ামে একটি সেমিনারও অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলম।
সকাল ১১টায় পূর্বাচল এলাকায় নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সকাল সাড়ে ১১টায় গুলশানে ফিক্কির কার্যালয়ে (এফআইসিসিআই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে পোস্ট-বাজেট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাজেট বিষয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরবেন।
বিকেল ৩টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টিপারপাস হলে ‘Bangladesh’s Investment Flows and Investment Facilitation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার