
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জে থাকা রাজধানী ঢাকার বাতাস আজ তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। সর্বশেষ বায়ুমান সূচক অনুযায়ী, শনিবার সকালে ঢাকার বাতাসের মান ছিল ‘মাঝারি’।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার স্কোর ছিল ৯২। এই স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৮তম।
শনিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, ২৬৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং।
১৬১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ছিল দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে থাকা চীনের চেংদুর স্কোর ছিল ১৫৪। ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। আর ১১২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল কুয়েত সিটি।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে সহনীয় বা মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে ধরা হয়।
ফলে শনিবার সকালে ঢাকার ৯২ স্কোর অনুযায়ী, নগরীর বায়ু ‘সহনীয়’ বা ‘মাঝারি’ পর্যায়ে ছিল।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার