বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকার অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাংকিং অনুযায়ী ঢাকা বর্তমানে ২২তম অবস্থানে রয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ৮টার পরিমাপে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৮০, যা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মান হিসেবে বিবেচিত হয়। তবে সংবেদনশীল ব্যক্তিদের জন্য এ মান কিছুটা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ, যার একিউআই স্কোর ১৮৮। এরপর রয়েছে ভারতের দিল্লি, কঙ্গোর কিনশাসা এবং পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’ ধরা হয়। ১০১ এর ওপরে হলে তা ধীরে ধীরে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ঢাকার বাতাসে ধুলাবালির পরিমাণ কমে এসেছে, যার ফলে বায়ুমানের কিছুটা উন্নতি দেখা গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার