ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে এ ভূকম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 



















