
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টোকিও রুট-এ দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর ট্রানজিট বা স্বল্প সময়ের স্টপওভার সুবিধা চালুর দাবি জানিয়েছেন।
আগামী জুনে এই রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানালেও তারা বলছেন, ইনচন ট্রানজিট যুক্ত হলে যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী হবে।
প্রবাসীদের মতে—
প্রবাসীরা বলছেন, ইনচনে স্বল্প ট্রানজিট চালু হলে—
এ দাবির পক্ষে প্রবাসীরা একটি অনলাইন পোর্টালও চালু করেছেন, যেখানে ইতোমধ্যে ১,১০০-এর বেশি মানুষ মতামত দিয়েছেন।
তাদের মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই উদ্যোগ নিলে বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া–জাপান আঞ্চলিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং যাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
বিশ্লেষকরাও বলছেন, ইনচন আন্তর্জাতিক হাব ব্যবহার করলে আঞ্চলিক বিমান যোগাযোগ ও বাণিজ্যিক সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার