ঢাকার আকাশপথে নতুন প্রতিযোগিতার আভাস দিচ্ছে সৌদি আরবের নতুন এয়ারলাইন্স Riyadh Air। ইতোমধ্যে তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এবং চলতি বছরের শেষ দিকে ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
বেবিচক সূত্রে জানা গেছে, সংস্থাটির সব দাপ্তরিক অনুমোদন সম্পন্ন হলেও এখনও তারা নির্দিষ্ট ফ্লাইট শিডিউল জমা দেয়নি। শিডিউল অনুমোদন পেলেই তারা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, Riyadh Air সপ্তাহে সাত দিন ঢাকা থেকে সরাসরি সৌদি আরবের রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তীতে জেদ্দা, দাম্মাম ও মদিনার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যেও ফ্লাইট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাই করছে এয়ারলাইনটি, কারণ সৌদি আরবে বাংলাদেশি কর্মী, হজ-উমরাহ যাত্রী ও ব্যবসায়ীদের বড় একটি যাতায়াত চাহিদা রয়েছে।
বাংলাদেশে এর জেনারেল সেলস এজেন্ট হিসেবে কাজ করবে রিদম গ্রুপ। প্রতিষ্ঠানটির মতে, অপারেশনাল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ফ্লাইট সূচি ঘোষণা করা হতে পারে।
এই নতুন সংযোজনের ফলে ঢাকা–সৌদি আরব রুটে বিদ্যমান বিমান প্রতিযোগিতা আরও বেড়ে যাবে, যা যাত্রীদের জন্য ভাড়া ও সেবায় নতুন পরিবর্তন আনতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার