ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত জুলাই প্রদর্শনীতে অংশ নিতে এসে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির বটতলা এলাকায় একটি প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যারিস্টার আরমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচার করছিলেন।
এ সময় হঠাৎ তার হাত থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায় বলে জানা গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির জানান, জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান চলাকালেই ব্যারিস্টার আরমানের মোবাইল ফোনটি চুরি হয়। ঘটনার পর তিনি ব্যারিস্টার আরমানকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান।
পরে এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার