
তরুণ গেমারদের জন্য নতুন একটি প্রতিযোগিতামূলক গেমিং টুর্নামেন্ট চালু করেছে আকিজ আইবস লিমিটেড। ‘কুরবানী রান’ নামের এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে তাদের গেমিং প্ল্যাটফর্ম ইলিউশন আর্ক–এর মাধ্যমে।
শনিবার (১৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকদের মতে, এটি তরুণদের জন্য সুস্থ বিনোদন ও প্রতিযোগিতামূলক গেমিং পরিবেশ তৈরির একটি উদ্যোগ।
টুর্নামেন্টটি আগামী ১০ জুন পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে শীর্ষ ২৫ জনকে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে আকিজ আইবস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, তরুণদের মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ ডিজিটাল বিনোদনের বিকল্প তৈরি করা জরুরি। এই লক্ষ্যেই ‘ইলিউশন আর্ক’ প্ল্যাটফর্মে ‘কুরবানী রান’ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, দেশীয় গেমিং শিল্পকে শক্তিশালী করা এবং তরুণদের বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়েও নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার