ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানকে ভারত সফরে দুটি পৃথক আমন্ত্রণ: জয়সওয়াল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জয়সওয়াল।

আরও পড়ুনঃ  তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭

তিনি বলেন, প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ, দুটি ভিন্ন আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে এএনআইকে জানিয়েছিলেন, দুই দেশের আলোচনার মাধ্যমে সফরের সময় নির্ধারণ করা হবে। উভয় পক্ষ উপযুক্ত সময় ও পরিবেশে একমত হলে সফরটি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর ও ধারাবাহিক সম্পর্ক রয়েছে। দুই দেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক পুনর্গঠনে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে তিনি জানান, বাংলাদেশ বর্তমানে পালাক্রমে বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করছে। ২০২৭ সালের কোনো এক সময়ে ঢাকায় বিমসটেক শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে দেওয়া আমন্ত্রণটি তার প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের সভাপতি হিসেবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বক্তব্যে সেই আমন্ত্রণের পাশাপাশি পৃথক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণের বিষয়টিও স্পষ্ট হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

তারেক রহমানকে ভারত সফরে দুটি পৃথক আমন্ত্রণ: জয়সওয়াল

আপডেটের সময়: ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জয়সওয়াল।

আরও পড়ুনঃ  স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিনি বলেন, প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ, দুটি ভিন্ন আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে এএনআইকে জানিয়েছিলেন, দুই দেশের আলোচনার মাধ্যমে সফরের সময় নির্ধারণ করা হবে। উভয় পক্ষ উপযুক্ত সময় ও পরিবেশে একমত হলে সফরটি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ছাত্রদলের নবীনবরণ প্রচারে সমালোচনা, জবির ফেসবুক থেকে পোস্ট সরানো