
জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের ২৪ জন ক্রেতা। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর আওতায় এই সুযোগ পান তারা।
এই ক্যাম্পেইনে ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতাদের জন্য রয়েছে মিলিয়নিয়ার বা নগদ ১০ লাখ টাকা জয়ের সুযোগ। এছাড়া তাসকিন আহমেদ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে ডিনার করার বিশেষ সুযোগও রাখা হয়েছে। এ পর্যন্ত ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে ২৪ জন ক্রেতা এই সুবিধা পেয়েছেন। তাদের মধ্যে দুজন পেয়েছেন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপন।
গত শুক্রবার (২৭ জুন) রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসব ক্রেতার সম্মানে এক জমকালো ডিনারের আয়োজন করে ওয়ালটন। অনুষ্ঠানে তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন অতিথিরা। পাশাপাশি অভিনেত্রী মিমের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জোহেব আহমেদ বলেন, ব্যবসার পাশাপাশি গ্রাহকদের বাড়তি সুবিধা ও আনন্দ দেওয়াই ওয়ালটনের অন্যতম লক্ষ্য। এ ধরনের আয়োজন গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের আস্থার সম্পর্ক আরও দৃঢ় করে। ভবিষ্যতেও ওয়ালটন গ্রাহকদের জন্য এমন বিশেষ আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল শুরু হওয়া ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ চলবে ৩০ জুন পর্যন্ত। এই সময়ে দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে ইতোমধ্যে ছয়জন ক্রেতা ১০ লাখ টাকা করে জিতেছেন। এছাড়া ২৪ জন পেয়েছেন তাসকিন ও মিমের সঙ্গে ডিনারের সুযোগ। পাশাপাশি এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার এবং আর্জেন্টিনার ফ্যান জার্সিও পেয়েছেন অসংখ্য ক্রেতা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার