ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত আনিসুল হক ও স্বার্থসংশ্লিষ্টদের ২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫ আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস ইউএনও অফিসে ব্যতিক্রমী ব্যানার, লেখা ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

টানা তিন বছর দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ সালের আসরের মিনি-নিলাম ভারতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ ২০২৩ সালে ভারতের কোচিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের নিলাম যথাক্রমে দুবাই, জেদ্দা ও আবুধাবিতে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা

তিন বছর বিদেশে নিলাম আয়োজনের পর এবার তা ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিদেশে মিনি-নিলাম আয়োজনের ক্ষেত্রে বড় প্রতিনিধিদল নিয়ে যাতায়াত, থাকা-খাওয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। তাদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়েই নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে এনসিপির ক্ষোভ, রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি

তবে নিলামের তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় পাঁচতারা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া নিয়ে বোর্ডকে পরিকল্পনা করতে হচ্ছে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মিনি-নিলাম সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। তবে ২০২৮ সালের মেগা-নিলাম আবারও ভারতের বাইরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের।

আরও পড়ুনঃ  বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না সরকার : রাশেদ খাঁন

এদিকে আইপিএলের আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম আগামী আসরেও বহাল থাকবে কি না, সে বিষয়ে মঙ্গলবারের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী মাসে গভর্নিং কাউন্সিলের আরেকটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

আপডেটের সময়: ০৪:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

টানা তিন বছর দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ সালের আসরের মিনি-নিলাম ভারতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ ২০২৩ সালে ভারতের কোচিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের নিলাম যথাক্রমে দুবাই, জেদ্দা ও আবুধাবিতে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  শিক্ষক পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্তের রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি

তিন বছর বিদেশে নিলাম আয়োজনের পর এবার তা ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিদেশে মিনি-নিলাম আয়োজনের ক্ষেত্রে বড় প্রতিনিধিদল নিয়ে যাতায়াত, থাকা-খাওয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। তাদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়েই নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১