ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম শাহজালালের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিস্তা নদীকে ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা নদীকে কেন্দ্র করে একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প অনুমোদন পাবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৯ জুন) রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা

মন্ত্রী বলেন, বিশেষজ্ঞ টিমের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকল্পের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী এই প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনায় নিয়েছেন।

তিনি আরও জানান, তিস্তা নদীকে ঘিরে প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকার একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে। দেশীয় অর্থায়ন ও দেশি-বিদেশি কারিগরি সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের মাধ্যমে তিস্তা অঞ্চলের মানুষকে নদীভাঙন ও বন্যার ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী হবে এবং পুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৩ প্রবাসী নিহত, নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম

তিনি আরও জানান, প্রকল্পের প্রাথমিক সমীক্ষা শেষ হয়েছে এবং ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল রূপরেখা তৈরিতে কাজ করছে। আগামী দুই-এক মাসের মধ্যেই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে।

আরও পড়ুনঃ  প্রায় এক দশকের প্রেমের পর বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পটি শুধু নদী শাসন নয়, বরং শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ধরে রাখার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত থাকবে।

পরিদর্শনকালে পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

তিস্তা নদীকে ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

আপডেটের সময়: ০২:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

তিস্তা নদীকে কেন্দ্র করে একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প অনুমোদন পাবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৯ জুন) রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রংপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা, লুটের অভিযোগ