প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের নিজস্ব উন্নয়ন প্রকল্প এবং এটি বাস্তবায়নে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাতীয় স্বার্থ ও জনগণের প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, বর্ষায় নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দীর্ঘদিন ধরে বড় সমস্যা হয়ে আছে। এ কারণে তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদী শাসন, ড্রেজিং ও পানি সংরক্ষণের কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি জানান, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে চীনের প্রযুক্তিগত দক্ষতা ও অর্থায়নের সক্ষমতা রয়েছে এবং সরকার দ্রুত কাজ শুরুর বিষয়ে নির্দেশনা দিয়েছে।
ভূ-রাজনৈতিক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্বার্থে সিদ্ধান্ত নেবে। কোনো দেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ থাকলে তা বিবেচনায় নেওয়া হবে, তবে জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ এই নয় যে বাংলাদেশ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি থেকে সরে আসছে। বরং তিস্তা, গঙ্গাসহ ৫৩টি অভিন্ন নদীর পানির ন্যায্য অংশ নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা এবং নতুন তথ্য কমিশন গঠনের অগ্রগতির বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার