
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপহার হিসেবে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১২০ কার্টন আম পাঠানো হয়েছে, যেখানে প্রতি কার্টনে ৫ কেজি করে আম ছিল।
আখাউড়া কাস্টমস ও বন্দর সূত্র জানায়, একটি পিকআপ ভ্যানে করে দুপুরে আমগুলো স্থলবন্দরে আনা হয়। পরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (C&F) এজেন্টের মাধ্যমে সেগুলো সীমান্ত পেরিয়ে আগরতলায় পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানান, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে এসব আম ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার