ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ পে-স্কেল নিয়ে সিদ্ধান্তে দেরি হলে সংকট আরও বাড়বে: দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা ছাড়ের চুক্তি, কোন পাসপোর্টে মিলবে সুবিধা? দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল কৃষি মৌসুমে সরবরাহ নিশ্চিত করতে ৩.৬৫ লাখ টন সার আমদানি স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এসব এলএনজি দেশে আনা হবে। দুই কার্গোর দামই প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৪ ডলারের বেশি

সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির এ প্রস্তাব অনুমোদন করা হয়। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে কার্গো দুটি কেনা হচ্ছে।

আরও পড়ুনঃ  নুসরাত হত্যা মামলার রায় ঘিরে সোনাগাজীতে বাড়তি নিরাপত্তা

সরকারের অনুমোদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে একটি কার্গো এলএনজি আমদানি করা হবে। আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই কার্গো দেশে আসার কথা রয়েছে। এর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ ডলার

আরও পড়ুনঃ  নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন

অন্যদিকে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে দ্বিতীয় কার্গোটি কেনা হবে। এটি ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেশে আসার সম্ভাবনা রয়েছে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ ডলার

দাম বিবেচনায় দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়া থেকে কেনা এলএনজির কার্গোটির মূল্য যুক্তরাজ্য থেকে কেনা কার্গোর চেয়ে কিছুটা বেশি। তবে দুই ক্ষেত্রেই প্রতি এমএমবিটিইউর দাম ২৪ ডলারের ওপরে।

আরও পড়ুনঃ  পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

এর আগে গত ১৯ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। ওই কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম ছিল ২৩ দশমিক ৯৩ ডলার

অর্থাৎ, সর্বশেষ অনুমোদিত দুই কার্গোর দাম আগের কার্গোটির তুলনায়ও বেশি। দেশের গ্যাসের চাহিদা সামাল দিতে সরকার ধারাবাহিকভাবে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

আপডেটের সময়: ১০:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এসব এলএনজি দেশে আনা হবে। দুই কার্গোর দামই প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৪ ডলারের বেশি

সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির এ প্রস্তাব অনুমোদন করা হয়। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে কার্গো দুটি কেনা হচ্ছে।

আরও পড়ুনঃ  নুসরাত হত্যা মামলার রায় ঘিরে সোনাগাজীতে বাড়তি নিরাপত্তা

সরকারের অনুমোদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে একটি কার্গো এলএনজি আমদানি করা হবে। আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই কার্গো দেশে আসার কথা রয়েছে। এর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ ডলার

আরও পড়ুনঃ  পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

অন্যদিকে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে দ্বিতীয় কার্গোটি কেনা হবে। এটি ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেশে আসার সম্ভাবনা রয়েছে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ ডলার

দাম বিবেচনায় দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়া থেকে কেনা এলএনজির কার্গোটির মূল্য যুক্তরাজ্য থেকে কেনা কার্গোর চেয়ে কিছুটা বেশি। তবে দুই ক্ষেত্রেই প্রতি এমএমবিটিইউর দাম ২৪ ডলারের ওপরে।

আরও পড়ুনঃ  পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২