দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,
আফ্রিকার দেশ দক্ষিণ সুদান-এর রাজধানী জুবার উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা Associated Press (এপি) জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি সেসনা মডেলের ছোট উড়োজাহাজ। এতে ১৩ জন যাত্রী ও পাইলটসহ সবাই প্রাণ হারান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া এবং কম দৃষ্টিসীমার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা স্থানীয় বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলটি জুবা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি দল পাঠিয়েছে।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলছে এবং এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন। দুর্গম ভূখণ্ড হওয়ায় উদ্ধার কাজেও কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার