
যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কানাডার শত শত দাবানল থেকে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম থেকে উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে অনেক অঞ্চলে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এবং বনভূমির যথাযথ রক্ষণাবেক্ষণে ব্যর্থতার জন্য কানাডাকে দায়ী করবেন।
ট্রাম্পের দাবি, প্রতিবছর এমন পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে। তাই এই দূষণের অর্থনৈতিক প্রভাব বিবেচনায় কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
তবে জলবায়ু বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বনাঞ্চল আরও শুষ্ক হয়ে পড়েছে। এর ফলে কানাডায় দাবানলের ঘটনা ও ব্যাপ্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার