
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা সুরিয়া ও জ্যোতিকা দাম্পত্য জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে ফের বিয়ের শপথ নিয়েছেন।
সন্তান, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তারা চার্চের ফাদারের সামনে আবারও বিয়ের শপথ নেন। পুরো আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তারা। আয়োজনটির নাম দিয়েছেন ‘দ্য সিক্যুয়েল’।
জ্যোতিকা জানিয়েছেন, এটি নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়; বরং দুই দশকের ভালোবাসা, মানিয়ে নেওয়া, বো কেট্টুপ্পা’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন সুরিয়া ও জ্যোতিকা। পরবর্তী সময়ে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০০৩ সালের ‘কাখা কাখা’ সিনেমায় অভিনয়ের সময় তাদেরঝাপড়া, ত্যাগ ও একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার উদযাপন।
১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন সুরিয়া ও জ্যোতিকা। পরবর্তী সময়ে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০০৩ সালের ‘কাখা কাখা’ সিনেমায় অভিনয়ের সময় তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়।

২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর বিয়ে করেন তারা। দীর্ঘ ২০ বছরের সংসারে তাদের দুই সন্তান—দিয়া ও দেব। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তারা যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত।
তাদের এই বিশেষ দাম্পত্য উদযাপনের ভিডিও প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন এই তারকা দম্পতি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার