প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি পূর্বেই জানানো হলেও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।
মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে—প্রত্যেক রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, জাহেদ উর রহমান ব্যক্তিগত বেসরকারি পাসপোর্টে দিল্লি গিয়েছিলেন এবং তার সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করার পর সফরের উদ্দেশ্য নিশ্চিত হয়ে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, ১৪ জুন একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি যান উপদেষ্টা জাহেদ উর রহমান। বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ সময় আটকে থাকার পর তিনি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন, যদিও পরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার