ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বিএনপি নেতা আবুল বাশার। ছাত্রদল থেকে যুবদল হয়ে বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা তাঁর। এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় পর্যায়ে জানা যায়, তাঁর রাজনৈতিক জীবনের শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। ১৯৯২ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি উত্তর জয়নগরের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে ২০২৩ সাল পর্যন্ত এ দায়িত্বে পালন করেন। বর্তমানে তিনি উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আবুল বাশার জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একাধিক গায়েবি মামলার শিকার হয়েছে। আবুল বাসার জানান,আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমাকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও আমি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছি।
জনগণের পাশে থেকে আমি কাজ করতে চাই।এবং উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই এবং আমার জীবনের বাকী জীনবটা উত্তর জয়নগর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হয়ে পাশে থাকতে চাই। তিনি আরো জানান, জনগণের সেবা, এলাকার উন্নয়ন সাধারণ মানুষের ন্যায্য অধিকার
ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে নাগরিক সেবা সহজ করা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে উদ্যোগতা হয়ে কাজ করতে চাই।
তাঁর কাছে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ কেবল একটি রাজনৈতিক পদ অর্জনের বিষয় নয়; বরং জনগণের পাশে থাকা এবং জনসেবায় নিজেকে সম্পৃক্ত করার একটি সুযোগ।
উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান পদে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে আবুল বাশারের প্রত্যাশা, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁদের আস্থা অর্জন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করা।
জনগণের সেবা, এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়েই উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আবুল বাশার।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার