ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি সার জব্দ, আটক ২ ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবি তৈরির ট্রেন্ড, বানাবেন যেভাবে নবম পে-স্কেলের গেজেট কবে, ২০ গ্রেডে কার বেতন কত? ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, বিদ্যালয়ে বিক্ষোভ বখাটের উৎপাতের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের ২ কিলোমিটার পদযাত্রা প্রথম ওয়েব সিরিজেই রহস্যময় চরিত্রে পরিণীতি চোপড়া বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা ভুল আসন উল্লেখ করায় ডেপুটি স্পিকারকে জামায়াত আমিরের প্রশ্ন বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের প্রক্রিয়ায় ঢাকার অসন্তোষ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুই ছেলের মারামারি দেখে অসুস্থ, হাসপাতালে বাবার মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, ছেলেদের মারামারি দেখে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোকানে টাকা নেওয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধ

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, মহির উদ্দিন ছোট স্ত্রী ও দুই ছেলে মাইদুল ইসলাম ও রশিদুল ইসলামকে নিয়ে গুলশান মোড় এলাকায় থাকতেন। বাড়ির পাশেই একটি মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। পাশেই ছিল তাঁর বড় স্ত্রীর বাড়ি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত

স্থানীয়দের ভাষ্য, ছোট ছেলে রশিদুল নেশাগ্রস্ত হওয়ায় কয়েকদিন ধরে তাকে দোকানে বসতে দিচ্ছিলেন না মহির উদ্দিন ও বড় ছেলে মাইদুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে রশিদুল দোকানে গিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেন। এ সময় বড় ভাই মাইদুল তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।

চোখের সামনে ছেলেদের মারামারি

এ সময় উপজেলা সদর বাজার থেকে মালামাল নিয়ে দোকানের সামনে আসেন মহির উদ্দিন। চোখের সামনে দুই ছেলের মারামারি দেখে তিনি অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।

আরও পড়ুনঃ  মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ল ৬ বসতঘর

পরে বড় ছেলে ও স্বজনরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগে দুবারও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, স্বজনরা পুলিশকে জানিয়েছেন, দুই ছেলের মারামারি দেখে সহ্য করতে না পেরে মহির উদ্দিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্বজনরা জানান, এর আগেও মহির উদ্দিন দুইবার হার্ট অ্যাটাক করেছিলেন। চিকিৎসক তাকে হৃদ্‌যন্ত্রে রিং পরানোর পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তিনি তা করাতে পারেননি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বিদেশি নম্বরে চাঁদাবাজির অভিযোগ, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ছেলেদের মারামারি দেখে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা

মহির উদ্দিনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রাখা হয়েছে। তাঁর দুই স্ত্রী রয়েছেন। বড় স্ত্রীর ছেলে জেলার বাইরে থেকে আসার পর পরিবারের সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

পুলিশ জানিয়েছে, স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি সার জব্দ, আটক ২

দুই ছেলের মারামারি দেখে অসুস্থ, হাসপাতালে বাবার মৃত্যু

আপডেটের সময়: ০৭:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, ছেলেদের মারামারি দেখে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোকানে টাকা নেওয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধ

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, মহির উদ্দিন ছোট স্ত্রী ও দুই ছেলে মাইদুল ইসলাম ও রশিদুল ইসলামকে নিয়ে গুলশান মোড় এলাকায় থাকতেন। বাড়ির পাশেই একটি মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। পাশেই ছিল তাঁর বড় স্ত্রীর বাড়ি।

আরও পড়ুনঃ  বখাটের উৎপাতের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের ২ কিলোমিটার পদযাত্রা

স্থানীয়দের ভাষ্য, ছোট ছেলে রশিদুল নেশাগ্রস্ত হওয়ায় কয়েকদিন ধরে তাকে দোকানে বসতে দিচ্ছিলেন না মহির উদ্দিন ও বড় ছেলে মাইদুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে রশিদুল দোকানে গিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেন। এ সময় বড় ভাই মাইদুল তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।

চোখের সামনে ছেলেদের মারামারি

এ সময় উপজেলা সদর বাজার থেকে মালামাল নিয়ে দোকানের সামনে আসেন মহির উদ্দিন। চোখের সামনে দুই ছেলের মারামারি দেখে তিনি অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।

আরও পড়ুনঃ  রংপুরের চার খুন: মাদক কেনার ঘটনায় শান্ত দাসের স্বীকারোক্তি

পরে বড় ছেলে ও স্বজনরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগে দুবারও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, স্বজনরা পুলিশকে জানিয়েছেন, দুই ছেলের মারামারি দেখে সহ্য করতে না পেরে মহির উদ্দিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্বজনরা জানান, এর আগেও মহির উদ্দিন দুইবার হার্ট অ্যাটাক করেছিলেন। চিকিৎসক তাকে হৃদ্‌যন্ত্রে রিং পরানোর পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তিনি তা করাতে পারেননি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০